শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪ টন চাল জব্দ

মো. আসাদুজ্জামান মামুন, গাইবান্ধা / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চার টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আব্দুল কাফির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। কাফি ইউনিয়ন জামাতের সমাজ কল্যাণ সম্পাদক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নে গত মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে আবুল কালাম নামে এক ডিলার। এ সময় ডিলারের সঙ্গে সখ্যতা করে চালগুলো কার্ডধারীদের না দিয়ে অসৎ উদ্দেশ্যে মজুত করে সবুজ নামে এক ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এদিকে, চাল মজুত করার দায়ে মোকন্দপুর কানিপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে সবুজকে আটক করে থানাহাজতে প্রেরণ করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাফি নামে এক ব্যক্তির বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় চাল মজুত করার দায়ে একজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ