শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে অব্যাহতি

ডেস্ক নিউজ / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওই মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। এসময় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন ১৪টি কক্ষে পাশাপাশি পরীক্ষার্থীদের এম সি কিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ কারণে উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।

এ ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফসহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসা কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ বলেন, কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলাতির কারণে এমনটি হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, অব্যাহতি দেওয়ার শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ