শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

ডেস্ক নিউজ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শিশুটি তার মায়ের সঙ্গে সেনাসদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় অপর পাশ থেকে আসা বেপরোয়া গতির একটি রিকশাভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ