শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

গাইবান্ধায় অফিসে সরকারি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ : / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের সহকারী কোষাধ্যক্ষ জনি বাবুর (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (৩১ মে) সকালে মরদহে মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বিতীয় তালায় অফিস কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

‎নিহত জনি বাবু চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর এলাকার মৃত হারুন-অর-রশিদের ছেলে।

‎তিনি সাদুল্লাপুর উপজেলার ডিএমডির সহকারী কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন এবং উপজেলা পরিষদের অদুরে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। ‎ওই অফিসের নৈশ প্রহরী আবু তাহের মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা মোড়ের একটি ফটোষ্ট্যাট দোকানের কর্মচারী খলিল মিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তালায় সহকারী কোষাধ্যক্ষ জনি বাবুর অফিস কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে খলিল মিয়া বিষয়টি তাকে জানান। পরে বিষয়টি তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার ব্যাটেলিয়ান সদস্যদের অবগত করেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী স্যারসহ ঘটনাস্থলে যাই। ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী স্যারের উপস্থিতিতে দরজা ভেঙে তার মরদেহ নামানো হয়। জনি বাবু আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’

‎এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত শুরু করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ