শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গলায় ছুড়ি ধরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট / ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া (১৩) শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তের নাম ইউসুব আলী (২৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। সে গত ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরে ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী ভুক্তভোগীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যান। এরপর তার গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিক বার ধর্ষণ করেন।

এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গত ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে গত ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

এ বিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ