শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে কসাই আজাদ আজাদ আলী আকন্দ (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল পাইন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামকস্থানে জঙ্গলের ভেতরে এমন ঘটনা ঘটেছে। বনের ভেতরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘোড়া জবাই করে মাংস বানাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুর্বৃত্তদের অপকর্ম পন্ড করে দিয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামকস্থানে জীবিত ঘোড়াসহ এ চক্রের একজনকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ। তিনি জামালপুর সদরের দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে।

তিনি জানান, একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে আনতেন। ওইদিন তিনটি ঘোড়া জবাই করা হয়। বাকি সাতটি ঘোড়া বনের গাছের সাথে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে।

একজন কসাইকে আটক করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ভাড়া করে এনেছিল। একজন গডফাদারের নাম জানা গেছে। তার নাম এজাহারে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৭টি জীবিত ঘোড়া, তিনটি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র, সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দ করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ