শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

গরমে রোগীর সংখ্যা বেড়েছে, হাসপাতালে স্যালাইন সংকোট, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে কয়েকদিন হতে ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রার মান। এই গরমে রোগের সংক্রামণ বেড়েছে অনেক। আজসহ ৮ দিনের ব্যবধানে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫৭ জন। এদিকে কলেরা স্যালাইন সংকট দেখা দিয়েছে হাসপাতালটিতে। এমন গরমে চিকিৎসকরা সাধারণ মানুষ ও রোগীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। তবে ডাইরিয়া ওয়ার্ডে ভর্তি রোগী ও তার স্বজনদের দাবি হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ করা হচ্ছে না। বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে স্যালাইন।

এসময় ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী আব্দুর রহমান তার স্বজন রেহেনা জানান, পাতলা পায়খানা, জ্বর এজন্য তাকে ভর্তি করা হয়েছে। কিন্তু গতকাল থেকে ভর্তি এখন পর্যন্ত হাসপাতাল থেকে সরবরাহ করা হয় নাই, বাইরে থেকে কিনে দিতে হচ্ছে।

সাধারন ওয়ার্ডের রোগী আব্দুল মজিদ কাশিমবাজার থেকে আসছে। তিনি রোববার থেকে ভর্তি। থানাহাট ইউনিয়নের ঠগের হাট স্মৃতি বেগম হঠাৎ করে মাথা ব্যথা শরীর দুর্বল এজন্য হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ১০ জুন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭১ জন রোগী, ১১ ও ১২ তারিখ ৬২ জন করে, ১৩ জুন একটু কমলেও চিকিৎসা নিয়েছেন ৫৮ জন। এরপর ধারাবাহিক ভাবে ১৪ ও ১৫ জুন ৬৮ ও ৭১ জন এবং গতকাল ও আজকে দুপুর পর্যন্ত ৫০ ও ১৫ জন শিশু নারী পুরুষ চিকিৎসা নিয়েছেন। এই কয়েকদিনে কলেরা স্যালাইন সরবরাহ হয়েছে ৬০ টি, রোগীর তুলনায় যা ছিল সীমিত।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন জানান, ৫ দিনে ৬০ টি কলেরা স্যালাইন শেষ। ডিএ, হার্টম্যান ও কলেরা স্যালাইন এবং ট্যাবলেট হিসটেসিনের চাহিদা পাঠানো হয়েছে। আগামী পরশুদিন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বগুড়া থেকে আনা হবে।

এই গরমে সংক্রামণের হাত থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান। তিনি জানান, গরমের পাশাপাশি এই ইদে গরুর মাংস খাওয়া পর থেকে পেট ব্যথা রোগীর সংখ্যা বেড়েছে। এদিকে গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। এসময় বেশি বেশি করে পানি পান করা, বাইরে বের হলে ঠান্ডা জায়গায় অবস্থান নেয়া, প্রয়োজন মত ওরস্যালাইন, আখের রস, ডাবের পানি পান করার পরামর্শ দেন এই চিকিৎসক। স্যালাইন সরবরাহ না থাকার বিষয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় স্যালাইন সংকট রয়েছে। আগামী শনিবার থেকে স্যালাইন সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ