শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

গভীর রাতে বাসে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক

ডেস্ক রিপোর্ট / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বাসে আগুন দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি বরাবরের মতো ফুলাবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে বাসে ঘুমাচ্ছিলেন চালক। রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

বাসে আগুন এবং চালকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ