শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৫৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রংপুর মহানগর ও জেলা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • আমিনুল ইসলাম (মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক)
  • শফিকুল ইসলাম মোকাররম (৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি)
  • জালাল উদ্দিন (কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক)
  • রায়হান আলী (নগরীর দর্শনা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক)
  • ফুয়াদ মন্ডল (৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক)
  • আজিজুল হক (দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান)

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আবু সায়েম / ডিআরবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ