শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা-আটক- ১

ডেস্ক নিউজ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার আভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ৪টার দিকে নিজ বাড়ী থেকে তাকে আটক করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি সর্ম্পকে শিশুটির দাদা হন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা শিশুটিকে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজের জন্য যায়। এমন অবস্থায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এমন সময় শিশুটির বড় বোন আনোয়ারকে পাওনা টাকা ফেরত দিতে গিয়ে তার ছোট বোন ও আনোয়ারকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে এলাকায় ধর্ষন চেষ্টার বিষয়টি জানাজানি হয়।

শিশুটির মা বলেন, আমি আমার বড় মেয়ে ও মেয়ের জামাই এবং ছোট মেয়ে বাড়িতে রেখে পাশের এলাকায় কাজে যাই। এরপর সেখানে আমার মেয়ের বিষয়টি জানতে পারি। আমি সেখান থেকে বাড়িতে ছুটে এসে আমার মেয়ের মুখের কথা শুনার পরে আনোয়ারকে বিষয়টি বললে আনোয়ার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ৯৯৯ নাম্বারে কল (ফোন) করে পুলিশকে খবর দেই। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত আনোয়ার বলেন, আমি ঘরে ছিলাম না, বাইরে ছিলাম আল্লাহ আছে সাক্ষী। আর বউ (শিশুর মা) যদি এলা দোষ দেয় তাইলে কি করার আছে আমার।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ