শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

খানসামায় নিজের পোষা সাপের কামড়ে এক যুবক মৃত্যু

ডেস্ক নিউজ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলায় প্রবাদ রয়েছে,‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’।সেই প্রবাদটির প্রতিফলন ঘটেছে। দিনাজপুরের খানসামা উপজেলায় নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক মাহান (গুনিকের)।

তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গারপাড়া পেশার মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকেলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,শাকিল মাহান (গুনিকের) পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন।গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে।গত মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়।প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি,নিজে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে।পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক গুনিকের কাছে নিয়ে যায়।সেই গুনিকেও সাপের বিষ নামাতে না পারায় ও খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন।

পরে এই মৃত্যু শাকিলকে নিয়ে ঘটতে চলছিলো এক অলৌকিক ঘটনা।তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের ধারণা তার জীবন ফিরে আসবে।এ বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝারফোক করেন।এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।অবশেষে বুধবার সকাল ১০:০০ টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আরও জানা যায়,এরআগেও তাকে ঐ সাপটি কামড় দিয়েছিলো,কিছু হয়নি।কিন্তু এদিন সেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।শাকিলকে কামড় দেওয়া সাপটিকে মেরে ফেলে দিয়েছে উৎসুক জনতা।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন,আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিকের) করে।আমি তার দ্বারায় মৌমাচির চাকও কেটে নিয়েছিলাম।বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।মঙ্গলবার রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ