শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

চলছে ইসরায়েল-ইরান সংঘাত। এরমধ্যেই ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন দাবি করেছে, তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্রসহ বিমান চালান পরিবহনে সহায়তা করছে।

এর আগে বেইজিং এবং মস্কো উভয়ই ইরানের ওপর হামলার জন্য ইসরায়েলের নিন্দা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

তবে চীনের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, ইরানের পরমাণু ইস্যু সমাধানের কূটনৈতিক উপায় এখনো শেষ হয়ে যায়নি।

ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, গত জুন ৬ যুক্তরাষ্ট্র দশজন ব্যক্তি এবং সাতজন প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বলেছে, এসব ব্যক্তি-প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায় যুক্ত। এগুলোর মধ্যে রয়েছে হংকং-ভিত্তিক হিরো কম্পেনিয়ন লিমিটেড, প্লজকম লিমিটেড এবং কিনলার ট্রেডিং লিমিটেড।

ওয়াল স্ট্রীট জার্নালের খবর অনুযায়ী, ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে। লেনদেনের সাথে পরিচিত সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি দাবি করেছিল, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ আলোচনা করার সময় ‘সামরিক সক্ষমতা পুনর্গঠন’ করতে চাইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ