শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ধরলা সেতুর বালু চরে একটি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ

ডেস্ক নিউজ / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ধু ধু বালু চরে একটি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে।

জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর বাইরে বেরিয়ে থাকা মানুষের পা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে শত শত জনতা জড়ো। পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মরদেহটি সম্পূর্ণ অংশ বালুর নিচে ছিল, পা দুটি বাইরে ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ