শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা

মোঃ দুর্জয় হাসান ,কুড়িগ্রাম প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের এক সদস্যের বিরুদ্ধে। আহতরা হলেন রুমি বেগম (৪৫) ও তার স্বামী আব্দুল করিম (৫২)।

এ ঘটনায় ভুক্তভোগী রুমি বেগমের ভাই মো. আব্দুস সালাম কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে ওই দম্পতি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেছে বলে নিশ্চিত করেছে।

এ বিষয়ে সদর হাসপাতাল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে হাসপাতালের মতো নিরাপদ স্থানে এ ধরনের হামলার ঘটনায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যকে শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ