শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর ‌‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামত করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে যায় ট্রেনটি। এ ঘটনায় ঢাকা এবং দক্ষিণাঞ্চলের সাথে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার ও মেরামত করলে ছয় ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ ফের শুরু হয়।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসে ট্রেনটি। আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে আক্কেলপুর রেল স্টেশনে নিয়ে আসে। ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সান্তাহার রেলস্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নিই। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিতে আক্কেলপুরে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাতে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই সেখানে ছুটে আসেন আশপাশের মানুষ। ভোর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তাসিম বিল্লাহ নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ