শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে হতদরিদ্রদের জন্য ৭৮টি গরু কোরবানি

ডেস্ক রিপোর্ট / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

হতদরিদ্র ও চরের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের উদ্যোগে কুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় ৭৮টি গরু কোরবানি করা হয়েছে।

শনিবার (৭ জুন) কোরবানির মাংস সাড়ে ছয় হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সংগঠনটির মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংস্থার প্রতিনিধিরা। সম্পূর্ণ কার্যক্রমটি সুসংগঠিতভাবেই বিধি অনুসরণ করে পরিচালিত হয়।

কুড়িগ্রামে চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলে বসবাস করে প্রায় সাত লাখ মানুষ। ঈদে অধিকাংশ চরে হচ্ছে না কোরবানি।

ঈদের আগেই এসব চরে পানি বৃদ্ধি পেয়েছে, দেখা দিয়েছে নদীভাঙন। নদীভাঙনের কারণে দিশাহারা হয়ে পড়েছে এসব অঞ্চলে বসবাসকারী হতদরিদ্র মানুষরা। চরের নিম্ন আয়ের মানুষরা অতি কষ্টে জীবন যাপন করছে। কোরবানি ঈদ এলেও – সেখানে ঈদের আনন্দ অনুভূতি নেই এসব চরবাসীর জীবনে। এবার জাকাত ফাউন্ডেশনের মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এ অঞ্চলের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ