শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফুলবাড়ীতে ঈদুল আজহা উদযাপন

মোঃ দুর্জয় হাসান  / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

 

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় আড়াই শতাধিক মুসুল্লি ঈদুল আজহা উদযাপন করেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের  জামায়াত অনুষ্ঠিত হয়। গেল কয়েক বছর ধরে এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে আয়োজিত ঈদের জামায়াতে শুধু স্থানীয়রা নয়, আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ অংশ নেন।

জামায়াতের ইমাম আমিনুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় প্রায় আড়াই শতাধিক মুসুল্লি নামাজে অংশ নিতে পেরেছেন। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ পালন করেছি।’

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদে ঈদ উদযাপন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। সবাই যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ