শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে ৪৮ বোতল ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী, জেলার নাগেশ্বরী পৌরসভার ভাই-ভাই মোড় এলাকার আজিজ উল্লাহর ছেলে আলতাফ হোসেন (৪৮)।

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের ত্রিমোহনী মোড় থেকে রাজারহাটের দিকে মাদক বহনকালে আলতাফ হোসেনকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে ৪ বোতল ফেন্সিডিল, ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন আটক পাওয়া যায়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয় ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ