শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

কুড়িগ্রামে মহাসড়ক ও বাস কাউন্টারে জরিমানা আদায়

ডেস্ক নিউজ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামে ঈদুল ফিতর উদযাপন পরবর্তী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে ও বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বদরুজ্জামান রিশাদ।

বিআরটিএ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের একটি যৌথ দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় হাঁস মুরগী ফার্মের পাশে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া মোটর চালানো, বৈধ কাগজ ছাড়া বাস ও অন্যান্য যানবাহন পরিচালনার অপরাধে সেগুলো থামিয়ে যাচাই বাছাই করা হয়।

এতে বিভিন্ন মোটরসাইকেল চালক ও আরোহীদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, ঈদে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ডে কোচ ও নাইট কোচের ভাড়া যাচাই করতে গিয়ে শহরের ঘোষপাড়াস্থ নাবিল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে সেখানে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বসাকুল্যে বিআরটিএ মোট ১৭ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, ঈদে বাড়িতে এসে যারা আবারো ঢাকায় ফিরে যাচ্ছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

এতে ঢাকাগামী নাবিল পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে জরিমানা করা হয় এবং একই সাথে সড়কে লাইসেন্সবিহিন মোটর ও যান চালকদেরও জরিমানা করা হয়েছে। তবে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র কুড়িগ্রাম সার্কেলের সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক মো. নূরুস সাফা সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ