শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কুড়িগ্রামে ভাবীকে ধর্ষনের ঘটনায় দেবর বিষ্ণু গ্রেফতার

ডেস্ক নিউজ / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বড় ভাইয়ের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে কুড়িগ্রামে নিয়ে গিয়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে দেবর বিষ্ণু চন্দ্র রায়ের(২৬) বিরুদ্ধে। এ ঘটনায় লালনিরহাট জেলার হাতিবান্ধা থানায় দায়েরকৃত মামলায় রংপুর র‌্যাব-১৩ অভিযুক্তকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে।

এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামে। জানা গেছে, গত ২০২৪ সালের ০৭ জানুয়ারি শ্রী বিষ্ণু চন্দ্র রায় (২৬) এর বড় ভাইয়ের সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাবির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিষ্ণু চন্দ্র রায়।

এ নিয়ে বড় ভাই ও ভাবীর মাঝে মনোমালিন্যের সৃষ্টি হলে ভাবি বাবার বাড়িতে চলে যায়। এর পর গত ২০২৪ সালের ০৫ জুলাই অজ্ঞাতনামা কয়েকজন মিলে ভারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুড়িগ্রাম নিয়ে যায়। সেখানে কুড়িগ্রাম সদর থানাধীন এক ভাড়া বাসায় অবস্থান নেয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু ভিকটিমকে ওই বাড়িতে রেখে একাধিকবার ধর্ষন করলেও বিয়ে করেনি। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ মার্চ ধর্ষক বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেফতার করে। এ সময় সে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল পাড়াস্থ শাহিনুর ইসলামের ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামের শ্রী মানিক চন্দ্র রায় এর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ