শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কচাকাটা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই-বোন।

শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির বলেন, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।

রিয়া মণির ফুপা ইছামুদ্দিন বলেন, দুপুরের পর থেকে দুইজনকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখা যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ