শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামে তলিয়ে গেছে ৩০০ হেক্টর ফসলি জমি

ডেস্ক নিউজ : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কয়টা দিন পাইলে ধানগুলা মাচাত উঠতো। এতো খরচ করি আবাদ করলোং। খাবারে পাইনা মনে হয়।’ কথাগুলো বলছিলেন রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের কৃষক মামুনুল ইসলাম। চলতি মৌসুমে চার একর জমিতে বোরো ধান চাষ করেছেন। দুই একর জমির ধান ইতোমধ্যে কেটে মারাই করতে পেরেছেন, কিন্তু শুকতে পারেননি বৃষ্টির কারণে।

বুধবার (২১ মে) সকালে রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে কৃষকদের দুর্দশা। কেউ কেউ কলাগাছের ভেলা সাজিয়ে পানির নিচে ধান কাটছে। তবে রোদ না থাকায় এসব কাটা ধান ঠিকমতো ঘরে উঠবে কিনা তা নিয়েও শঙ্কায় কৃষকরা। কেউ কেউ ঘুরে দেখছেন ডুবন্ত ধান ক্ষেত। এছাড়াও বাদাম, পাট, তিল, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

মামুনুল ইসলাম বলেন, ‘বাকি দুই একর তলিয়ে গেছে উজানের ঢলের পানিতে। ঘরের ধান না শুকাতে পারলে এসব ধান কেটে কি করতাম। আগের গুলা তো নষ্ট হয়ে যেইতেছে। এগুলা কাটি কোডাই থুই।’

কৃষক মামুনুলের মতো কুড়িগ্রামের শত কৃষকের ধান, বাদাম, ভুট্টাসহ বিভিন্ন ফসল এখন পানির নিচে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানে বৃষ্টির ফলে তিস্তা ও ধরলাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হয়েছে এসব ফসল নষ্টের পথে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্য বলছে, জেলায় একশ’ ২১ হেক্টর বোরো আবাদ, ৭৫ হেক্টর বাদাম, ৪১ হেক্টর পাট, ৪৯ হেক্টর বিভিন্ন সবজির ক্ষেত। কৃষি সংশ্লিষ্টরা বলছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৭৫ হেক্টর বাদাম ক্ষেতসহ মোট তিনশ’ হেক্টর জমির বিভিন্ন ফসল। টানা বৃষ্টি থাকায় নতুন করে ফসলহানির শঙ্কা বাড়ছে। কৃষকরা বলছেন, অন্যবারের থেকে এবার আগাম বৃষ্টি শুরু হওয়ায় বেশি ক্ষতি হচ্ছে। জৈষ্ঠ্য মাসের শেষ থেকে বৃষ্টি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ