শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামে আ.লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নাশকতাবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।

আজ সোমবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতাবিরোধী বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।

এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুজন, রাজিবপুর থানায় দুজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুজন ও ঢুষমারা থানায় দুজনসহ গত ২৪ ঘণ্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, ‘চলমান নাশকতাবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ