শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে অন্তত ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২ এপ্রিল) ভোরে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কিন্তু কিছু করার ছিল না। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান, ভুষিমালের দোকান, কাঁচামালের গোডাউনসহ মোট এগারোটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ঘরগুলোতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ