শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে পাহাড়ি ঢলে ভাঙল সেতু, বিপাকে ১১ গ্রামের মানুষ

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট :কুড়িগ্রামের রৌমারী উপজেলার লালকুড়া কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে ১১টি গ্রামের ২০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীর ওপরে কাঠের সেতুটি ভারতীয় পাহাড়ি ঢলে আসা পানির স্রোতে ভেঙে যায়। এতে স্থানীয় হাট-বাজার ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতু তৈরি হয়। ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, করিম মোল্লা, আব্দুস সালাম, জহিরুল ইসলামসহ অনেকে বলেন, চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে। তাই স্থানীয় প্রশাসনের কাছে যাতায়াতের জন্য দ্রুত সমাধানের দাবি জানান।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, শনিবার দুপুরে পাহাড়ি ঢলে কাঠের সেতুটি ভেঙে পড়ায় ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। যাতায়াতের ব্যাপারে যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোন কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ