শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, রংপুরের এক যুবকসহ গ্রেপ্তার দুই

স্থানীয় রিপোর্ট / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রংপুরের কামাল কাছনা এলাকার নিবাসী আবদুস সাত্তারের ছেলে মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার খলিলুর রহমান (৫২)।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা আজ বিকেলে নারিকেল তলা এলাকার এক নারীকে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুজনকে আটক করে থানা-পুলিশকে খবর দেন। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রংপুরের এই মুশফিক বিন সাত্তার একজন প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগে কখনো র‍্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে তিনি প্রতারণা করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ