শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ কমিটি বাতিলের দাবি

ডেস্ক নিউজ / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘পক্ষপাত দুষ্টু’ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই ছাত্র আন্দোলনে জড়িতদের একাংশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিরের উদ্দেশ্যে জুলাই বিপ্লবের সম্মুখসারির বিপ্লবীদের বাদ দিয়ে রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্যদের উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একধরনের বৈষম্য। জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে যাঁরা ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই থেকে কাজ করে চলেছেন, তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক কমিটির প্রায় ৩০ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ সময় পক্ষপাত দুষ্টু কমিটি দাবি করে জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতাদেরকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আবেদন জানানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ