শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক

ডেস্ক নিউজ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশ ভারতের শান্তি-শৃংখলা ও সম্প্রতি রক্ষার লক্ষে বিজিবি- বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪.১০ মিনিটে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকটি শুরু হয়। বৈঠকটি চলে প্রায় দেড় ঘন্টা ব্যাপী।

বিজিবি সুত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে ভারতের পক্ষে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ০৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার। প্রায় দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিএসএফ বিজিবির অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, দুই দেশের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার্থে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ