শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার উদ্যোগে ৬ শতাধিক দরিদ্র মানুষের মাঝে রমাদান করিম-২০২৫ এর উপহার সামগ্রী বিতরণ

রিপন আহমেদ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে মেধাবী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ৬ শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে রমাদান করিম-২০২৫ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রমনা বাজারে মেধাবী কল্যাণ সংস্থার অফিস থেকে চিলমারী উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ করেন মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জনাব নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপকারভোগী শিক্ষার্থীরা।

উপহার সামগ্রীতে ছিলো চাল ১০ কেজি, সয়াবিন তেল ২ কেজি, ছোলা বুট ২ কেজি, মুগ ডাল ২ কেজি, লবন ২ কেজি এবং চিনি ২ কেজি।

উপহার সামগ্রী প্রদাণ শেষে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুরুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে কাজ করলেও তার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ধর্মীয় উৎসবে

অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এবারও পবিত্র রমজান উপলক্ষে সামান্য উপহার পৌঁছে দিচ্ছি।

উল্লেখ্য, ২০১২ সালে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

এবার রমাদান করিম-২০২৫ এর উপহার সামগ্রীর পৃষ্ঠপোষকতা করছে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা। মেধাবী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রোগ্রামের বাস্তবায়ন করছে আরসিসি চিলমারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ