শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রামের বল্লভের খাস ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধ এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

মোঃ দুর্জয় হাসান  / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

১৬ ই মে (শুক্রবার) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভের ঘাস ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজ দুপুর ২ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর এসবিসি প্রকল্প কর্তৃক আয়োজিত এক জনসচেতনতামূলক সভার কিছু চিত্র। World vision Bangladesh Organization উদ্যোগে কুড়িগ্রাম জেলার ২ টি উপজেলায় বাল্যবিবাহ রোধে এবং শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধ কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের মাদারগঞ্জ ক্লিনিক মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণীর অংশীজনে আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করেন জনাবা শ্রীমতি প্রতিমা রাণী চ্যাটার্জী ইউপি সদস্য বল্লভের খাস।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজালাল মিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক বল্লভের খাস ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মোছাঃ সাবিনা ইয়াসমিন পরিবার কল্যাণ সহকারী।এই সেমিনারের লক্ষ্য ছিল বাল্যবিবাহ বন্ধ করা ও সামাজিক সচেতনা বৃদ্ধি করা।

বাল্যবিবার ফলে অনেক অপ্রাপ্ত মেয়েরা অকালে ঝরে পড়ে যাচ্ছে এতে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে।

মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব ইয়াসিন স্যার বলেন বাল্যবিবাহ রোধে মানুষের সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন।

মাদারগঞ্জ বণিক সমিতির সভাপতি রেজাউল করিম হিরা বলেন আমরা অভিভাবকরা যদি সচেতন হই তাহলে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব।

মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল স্যার বলেন সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে।

উক্ত সেমিনারে বল্লভের খাস ইউনিয়ন যুব ফোরামের সদস্য মোঃ দুর্জয় হাসান জানান সামাজিক সচেতনতা ও অভিভাবকের সচেতনতাই পারে বাল্য বিবাহ প্রতিরোধ করতে।

উক্ত সেমিনারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ( সিএফ) কেদার,কচাকাটা ও বল্লভের খাসের মোঃ আনোয়ার জানান অপ্রাপ্তবয়স্ক বয়সে কোন মেয়ের যদি বিয়ে হয় তাহলে নানান রকম সমস্যায় পড়ে মেয়েরা,তাই অভিভাবকের উচিত বাল্যবিবাহ সম্বন্ধে তাদের সোচ্চার হওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ