শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ডেস্ক নিউজ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাদের পক্ষ থেকে প্রথমে প্ররোচনামূলক গুলিবর্ষণ করা হয়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে।

সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত মঙ্গলবার পাহালগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হয়েছেন। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার, ছয় দশকের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং আত্তারি স্থলবন্দর অবিলম্বে বন্ধ করে দেওয়া। ভারত এই হামলার ‘সীমান্ত পেরিয়ে যোগসূত্র’ থাকার অভিযোগ করেছে।

ভারত গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ দুই দেশের মধ্যে সমস্ত চুক্তি স্থগিত করার হুমকি দেওয়া হয়েছে। সিমলা চুক্তি জম্মু-কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখাকে (এলওসি) স্বীকৃতি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ