শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

কাশ্মির নিয়ে কখনোই আপস করবো না: পাকিস্তানের সেনাপ্রধান

ডেস্ক নিউজ : / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

কাশ্মির নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান। এমন কথাই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এমনকি কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মির নিয়ে পাকিস্তান কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারতের উচিত বোঝা, কাশ্মির কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়, আমরা এই ইস্যু ভুলে যাব না।”

পাকিস্তানের এই সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, “ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন।”

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মুনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, বরং তারা ভারতের মদদপুষ্ট “প্রক্সি”।

তিনি আরও বলেন, “বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীদের সম্পর্ক নেই। ওরা ভারতীয় স্বার্থে কাজ করছে। রাষ্ট্রবিরোধী কোনো বর্ণনাকেই টিকে থাকতে দেওয়া হবে না।”

ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, “পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির অধিক মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের ‘রেড লাইন’। পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও পেছাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ