শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কাশ্মিরে উত্তেজনা: ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া পাকিস্তানি ফাইটার জেটের

ডেস্ক নিউজ / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ। গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

উল্লেখ্য, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা। সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উসকানিও দিচ্ছেন কেউ কেউ।

মূলত, দেশভাগের পর থেকেই বৈরি সম্পর্ক দুই দেশের মধ্যে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ