লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরিবেশক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর কালীগঞ্জ প্রেসক্লাবে সকল সম্মানিত পরিবেশক ও ব্যবসায়িক ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাংবাদিক তিতাস আলম এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্বেচ্ছাসেবক নেতা জি. এম. তানভীর সাবু।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার পরিবেশকরা একটি ঐক্যবদ্ধ সংগঠনের অভাব বোধ করছিলেন। নবগঠিত এই কমিটি পরিবেশকদের ন্যায্য অধিকার রক্ষা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নানাবিধ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবেশক সমিতি হবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা পরিবেশকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করবে।