লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন।
গত বুধবার তিনি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে আদিতমারী উপজেলার শ্রী শ্রী গঙ্গাশ্রম হরিমন্দির রত্নেরপাড়, কিশামত চন্দ্র বৈরাগীর ভিটা সর্বজনীন দুর্গা মন্দির, আদিতমারী সেনপাড়া সর্বজনীন দুর্গা আশ্রম, শ্রী শ্রী চৈতন্য মন্দির এবং শ্রী শ্রী রাম গীতাশ্রম মন্দির ঘুরে দেখেন। এসময় তিনি পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগের দিন মঙ্গলবার তিনি কাকিনা বাজার রাজ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির, কাকিনা বালাটারী সর্বজনীন দুর্গা মন্দির, কাকিনা পালপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, গেগড়া সর্বজনীন দুর্গা মন্দির এবং সুন্দ্রাহবী রায়পাড়া সর্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে উপস্থিতদের শারদীয় শুভেচ্ছা জানান।
এছাড়া কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজবাহী সর্বজনীন মন্দির, বটতলা শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও সরকারবাড়ী দুর্গা মন্দিরেও তিনি উপস্থিত হয়ে সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।
স্থানীয়দের অভিমত, দীর্ঘদিন ধরে এলাকায় জনপ্রিয় এই প্রবীণ নেতাকে যদি পুনরায় মনোনয়ন দেওয়া হয়, তবে লালমনিরহাট-২ আসনটি বিএনপির দখলে আসতে পারে।