শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কালীগঞ্জে ৫ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন!

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি মাছের খামারে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ১ একর আয়তনের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বর্তমানে ছিল মাছ বিক্রির মৌসুম। এমন সময় সব মাছ মরে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ইয়াকুব আলী স্থানীয় বাসিন্দা দিল মাহমুদের ছেলে।চোখেমুখে হতাশা নিয়ে তিনি বলেন, “সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। পাড়ে এক ধরনের বিষাক্ত ট্যাবলেট পড়ে থাকতে দেখি। রাতের আঁধারে কেউ ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।”

ইয়াকুবের ছোট ভাই ইজ্জত আলী অভিযোগ করে বলেন,“অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন— “ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত খামারিকে ভবিষ্যতের যেকোনো প্রণোদনা বা সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন— “ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলায় সম্প্রতি মাছ ও ফসলের ক্ষেতে এ ধরনের বিষ প্রয়োগের ঘটনা বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এ ধরণের নাশকতা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ