শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীর দেড় মাস পূর্বে বিয়ে, ৫ মাসের অন্তঃসত্ত্বা গ্রেপ্তার ৫৮ বছরের এক বৃদ্ধ

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীর দেড় মাস আগে বিয়ে হলেও বর্তমানে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা । ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ থানা পুলিশ ৫৮ বছর বয়সী আমিনুরকে আটক করেছে। কিশোরী আরও জানায়, এ ঘটনার সাথে নিজের দুই ফুপা বাচ্চু মিয়া ও আদল মিয়া জড়িত।

ঘটনাটি ঘটেছে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের নিচিন্তটারী এলাকায়।

এ ব্যাপারে ভুক্তভোগী কিশোরীর সাথে কালীগঞ্জ থানায় কথা হলে সে জানায়, দীর্ঘদিন ধরে ওই তিনজন ব্যক্তি একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং কাউকে না বলার জন্য হুমকি দিত। প্রায় দেড় মাস আগে তার বিয়ে হয়। বিয়ের পর হঠাৎ পেটে ব্যথা দেখা দিলে শ্বশুরবাড়ির লোকজন আল্ট্রাসনোগ্রাম করান এবং তখনই জানা যায় কিশোরীটি অন্তঃসত্ত্বা। বিষয়টি জানার পর শ্বশুরবাড়ির লোকজন তার পরিবারকে ডেকে এনে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

গত রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে কিশোরী প্রথমে আমিনুরের নাম প্রকাশ করে। তবে থানায় জিজ্ঞাসাবাদের সময় সে তার দুই ফুপা—বাচ্চু মিয়া ও আদল মিয়ার নামও উল্লেখ করে।

এ বিষয়ে আমিনুর ইসলামের মামাতো ভাই মিলন দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আর আমিনুর ইসলামের শ্যালক নুরন্নবী জানান, গ্রাম্য সালিশে প্রথমে দুলাভাইকে একমাত্র আসামি করা হলেও, পরে কিশোরীর জবানবন্দিতে প্রকৃত অপরাধীদের নাম প্রকাশ পায়।

ঘটনার সুষ্ঠু তদন্ত করলে আসল ঘটনা উম্মোচিত হবে।

পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ