শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, বিপাকে ব্যবসায়ী পরিবার

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ দোকানের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদার।

এ ঘটনা ঘটে ১ আগস্ট ভোররাতে কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের শংকর বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় স্থানীয়রা আগুন দেখতে পান এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।

তৎক্ষণাৎ এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটির কিছুই অবশিষ্ট ছিল না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, তিনি রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। পরদিন সকালে খবর পেয়ে ছুটে এসে দেখেন—সবকিছু পুড়ে শেষ! পরিবারে দুই প্রতিবন্ধী সন্তান রয়েছে, যাদের চিকিৎসা ও ভরণপোষণ নির্ভর করত এই ব্যবসার ওপর।

স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু না বলা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে।

এখন ব্যবসায়ী পরিবারটি চরম সংকটে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা কামনা করেছেন, যাতে এই পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ