শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে চাচা ভাতিজার দ্বন্দ্ব,থানায় অভিযোগ

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ প্রতিনিধিঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

লালমনিরহাটের কালীগঞ্জে জমির পজেশন পরিবর্তনকে কেন্দ্র করে চাচা- ভাতিজার দ্বন্দ্বে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

ঘটনাটি এ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের ।

জানাগেছে, আব্দুর রউফ ও আব্দুর রশিদ নামের দুই ভাই মাহাতাফ নামের এক ব্যক্তির ৪০ শতাংশ জমি ক্রয় করে। দুই ভাই ২০ শতাংশ করে জমিবন্টন করে ভোগদখল করে আসছেন। আব্দুর রউফের মৃত্যুর পর হঠাৎ করে তার স্ত্রী সন্তানরা মিলে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা চাচা আব্দুর রশিদের পজেশন ভোগ দখলে থাকা জমিতে গাছ কর্তন করে ভাতিজা জুলফিকার রানা ও তার সহযোগীরা বেদখল করে গাছ লাগান ও একটি টিনের চালা উত্তোলন করেন। এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা খাতুন জানান, আমার স্বামীর দলিল মূলে আমি এ জমির মালিক। কিন্তু আমার ভাতিজারা জোর করে গাছপালা কেটে নতুন করে আমার জমি দখল করেন।

বিবাদী জাকিয়া খাতুন বলেন, জমিটি আগে আমরা ভোগদখল করেছিলাম এখন নতুন করে আবারও আমরা আমাদের পূর্বের জায়গা দখল নিয়েছি ।

স্থানীয়রা বলেন, জমিটি আব্দুর রশিদের দখলে ছিল হঠাৎ করে রানারা দখল করেছে।

আব্দুর রউফের বর্গাচাষী বলেন, আমি পাশের জমিটি আব্দুর রউফের পরিবারের কাছ নিয়ে বর্গাচাষ করতাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ