শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করা হয়। এছাড়া তিনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হলেও প্রশাসনের দ্রুত সহায়তায় তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বদা রয়েছে। ধাপে ধাপে সব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত রোববার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের মধ্য শ্রুতিধর ও নোহালী গ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ