শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কালীগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সরেজমিনে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশ্ববর্তী উত্তর ঘনেশ্যাম এলাকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ২৭ আগস্ট দুপুরে তুষভান্ডার বাজারের তুষভান্ডার বস্ত্রালয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের পাকা বাড়িতে ভেন্টিলেশন ফ্যান ভেঙে চোরচক্র প্রবেশ করে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা।

এর মাত্র একদিন পর, ২৮ আগস্ট দুপুরে একই এলাকার উপজেলা স্বাস্থ্য সহকারী লতিফুর ইসলাম লিটনের বাড়িতে চুরি সংঘটিত হয়। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা একটি টেলিভিশন, একটি রাউটার ও তিনটি মুরগি নিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং স্টিলের আলমারি ও কাপড় রাখার ট্রাংক ভাঙা অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানাকে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অবহেলার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ