শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কামড় দেয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে আক্রান্ত যুবক

ডেস্ক রিপোর্ট / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এক যুবককে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছে। তবে ভয় না পেয়ে কামড় দেয়া সাপটি ধরে নিয়ে হাসপাতালে গিয়েছেন আক্রান্ত ওই যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহীর পবা উপজেলার সিটি হাট এলাকায়।

রোববার (৭ সেপ্টেম্বর) সিটি হাট এলাকায় ওই যুবককে কামড় দেয় রাসেল ভাইপার সাপ। তবে অন্য দশজনের মতো ভয়ে না পালিয়ে উল্টো সাপটিকে ধরে ফেলেন যুবক।

এরপর ওই যুব্ক অটোরিকশা চালিয়ে সাপসহ সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন। হঠাৎ জীবন্ত সাপ দেখে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অবাক হয়ে যান। তবে আক্রান্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে সাপের ছবিও পাওয়া গেছে। এই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ