শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

কাতারে ড. মুহাম্মদ ইউনূসকে লালগালিচা সংবর্ধনা

ডেস্ক নিউজ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

কাতারের রাজধানীতে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি দোহায় অনুষ্ঠাতব্য ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

নিজের ভেরিফাইড পেইজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’- এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ‘আর্থনা সামিট’।

এতে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্য কাজে লাগানোর বিষয়ে প্রতিশ্রুতি উপস্থাপন করা হবে।

২২ ও ২৩ এপ্রিল আয়োজিত এই সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ