শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা রোববার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোচ্ছাবের হোসেন কোয়েলের সঞ্চালনায় কর্মী সন্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, বিশেষ বক্তা ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ,হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, জয়নাল আবেদীন, ইউসুফ আলী প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, এ ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও উদ্দীপ্ত হবেন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। শেষে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ