শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

কাউনিয়ার সড়কে বাদাম ব্যবসায়ী নিহত; বাসচালক আটক, বাস জব্দ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় দ্রুতগতির বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে তাজুল ইসলাম (২৬) নামে এক বাদাম ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হলদিবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসচালক আউয়াল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত তাজুল ইসলাম কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকার মৃত রব্বানীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তাজেল ইসলাম বাদাম নিয়ে গ্রাম থেকে ছেড়ে আসা বগুড়া–গামী ‘বেলা–অবেলা’ যাত্রীবাহী বাসে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে বাসচালক হঠাৎ গাড়িটি সামনে এগিয়ে দিলে তিনি সড়কে পড়ে যান। পরে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি থামিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বাসটিও জব্দ করে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ