শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

কাউনিয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় ৬ দফা দাবিতে কর্মবিরতিতে নেমেছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।

কর্মবিরতির কারণে উপজেলার সব ইউনিয়নে টিকাদান কার্যক্রম, মাঠপর্যায়ের প্রাথমিক চিকিৎসা এবং মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক জনগণ।

স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনের মাধ্যমে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো দাবি বাস্তবায়ন হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন তারা।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো—

১. শিক্ষাগত যোগ্যতার যথাযথ স্বীকৃতি ও সম্মান সংযোজন।

২. ১৪তম গ্রেড প্রদান।

৩. ইন্সপেক্টর পদোন্নতি কাঠামোতে ১১তম গ্রেডে উন্নীতকরণ।

৪. ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ।

৫. দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন।

৬. পদোন্নতির সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের

উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম

বলেন, “আমরা সরকারের প্রতিপক্ষ নই। তবে বছরের পর বছর আমাদের দাবি উপেক্ষিত হওয়ায় কর্মবিরতিতে নেমেছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক শাহা জালাল মিয়া, স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম, শ্যামল কুমার সিংহ, জুয়েল হোসেন প্রমুখ।

এদিকে কর্মবিরতির কারণে শিশুদের টিকাদান, প্রাথমিক চিকিৎসা ও মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বক্তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃসুজয় সাহার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ