শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় ৩ মেট্রিক টন ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৩ মেট্রিক টন ভেজাল সার জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শিবু চৌরাস্তা বাজারে অবস্থিত মৈসার্স ওয়াজিহা ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক। প্রতিষ্ঠানটির মালিক একরামুল হক-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিদুল হক জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় এ জরিমানা করা হয়েছে। জব্দ করা ভেজাল সার মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষকদের ক্ষতি রোধে ভেজাল সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কাউনিয়া থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ