শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

কাউনিয়ায় সারাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় উপজেলার আলহাজ্ব গফুর উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সারাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মী

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোসাব্বের হোসেন,

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব চাষী মসলিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোছাব্বের হোসেন কোয়েল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ আলহাজ্ব শাহাজান আলী (আর্মি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়কবৃন্দ সহ সারাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সভায় বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকারের নানা অপকর্ম, দমন-নিপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন জোরদারের আহ্বান জানান তারা।

সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, এ ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও উদ্দীপ্ত হবেন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

শেষে দেশের অব্যাহত রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সারাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি কে বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির জন্য আহগ্রীদের মাঝে ফরম বিতরণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ