শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ গ্রহণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর ভুক্তভোগী পরিবারের সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪,১৭১২,১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির দপ্তরে একটি আবেদন করি। ১০ মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভুমি এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভুমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

রাসনা বেগম বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান আমাদের নিকট ৫০ হাজার হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছে না।

সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পাবার জন্য গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ