শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

কাউনিয়ায় চুলার আগুনে পুড়ে গেল বসতবাড়ির রান্নাঘর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কাউনিয়া বটতলা এলাকায় চুলার আগুনে রান্না ঘরে বসতবাড়ির রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বালাপড়া ইউনিয়নের ওড়িশার বটতলা এলাকায় আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় আতঙ্ক ছড়িয়েও তৎপরতার কারগণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে রান্নাঘরের আসবাবপত্র ও কিছু বিদ্যুতের সরঞ্জাম পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন “বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করতে থাকি, পাশের লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বড় ধরনের দুর্ঘটনা না হওয়ায় ধন্য মনে হচ্ছে।”

কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছামসুল হক বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে আগুনের সূত্রপাত রান্না করার পর চুলার আগুন না নেভার কারনে পরবর্তীতে চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন লাগার সূত্রপাত ঘটে। সময়মতো উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

সেই সাথে তিনি সবাইকে রান্নার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ